কেন্দ্র ও সিজেপির মধ্যরাতে বৈঠক! নিট আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের আশ্বাস
Connect with us

দেশের খবর

কেন্দ্র ও সিজেপির মধ্যরাতে বৈঠক! নিট আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের আশ্বাস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকে কেন্দ্র করে নতুন মোড়। সোমবার গভীর রাতে ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের (Centre) সরকারি প্রতিনিধিদের প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠকের পর সংগঠনের দাবি, বিহারের পর অসম (Assam) সরকারও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা (FIR) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কেন্দ্র আশ্বাস দিয়েছে, এনডিএ (NDA) শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের বিজ্ঞপ্তি (Notification) জারি করা হবে।

রাত প্রায় ১টা নাগাদ CJP-র মুখপাত্র সৌরভ দাস জানান, বৈঠকে বিহার ও অসম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, ওই বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস রয়েছে।

এর আগে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে CJP-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, আন্দোলন প্রত্যাহারের সময় সরকারের সঙ্গে হওয়া সমঝোতা (Agreement) মানা হচ্ছে না। তাঁর দাবি, বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বহু ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি-সহ বিভিন্ন এলাকায় আন্দোলনের সঙ্গে যুক্তদের হয়রানির অভিযোগও উঠেছে।

এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠক শেষে সৌরভ দাস বলেন, আগামী দিনের মধ্যেই এনডিএ শাসিত বিভিন্ন রাজ্য থেকে একই ধরনের বিজ্ঞপ্তি জারি হবে বলে কেন্দ্র আশ্বাস দিয়েছে। পাশাপাশি আটক আন্দোলনকারীদের দ্রুত মুক্তি দেওয়ার বিষয়েও ইতিবাচক বার্তা মিলেছে বলে দাবি তাঁদের।

তবে কলকাতায় সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের দিকে জুতো ও জলের বোতল ছোড়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৬ জনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও স্পষ্ট ঘোষণা আসেনি। CJP জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর তারা নজর রাখবে এবং প্রয়োজনে ভবিষ্যতে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads