সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ! তৃণমূল প্রার্থীকে ঘিরে 'চোর চোর' স্লোগান বিজেপি সমর্থকদের
Connect with us

ভোটের খবর

সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ! তৃণমূল প্রার্থীকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান বিজেপি সমর্থকদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভার প্রথম দফার ভোট আজ। আর এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়না বিধানসভার অন্তর্গত বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল এলাকায় ২৩৪ নম্বর বুথে ব্যাপক উত্তেজনা (Tension) ছড়িয়ে পড়ল। ভোট চলাকালীন ওই বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) চন্দন মণ্ডল পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে দেখা মাত্রই স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা (BJP Supporters) ঘিরে ধরেন এবং ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।

বিজেপি কর্মীদের অভিযোগ (Allegation), সকাল থেকে এলাকায় শান্তিপূর্ণভাবে (Peacefully) ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। কিন্তু চন্দন মণ্ডল বুথে পৌঁছে সাধারণ ভোটারদের প্রভাবিত (Influence) করার চেষ্টা করেন এবং তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য জোরাজুরি শুরু করেন। এই ঘটনা নজরে আসতেই সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ (Protest) দেখাতে শুরু করেন।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানরা দ্রুত হস্তক্ষেপ করেন। জওয়ানদের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে (Under Control) আনা সম্ভব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement