বকেয়া টাকা না পেয়ে এক ব্যাক্তিকে খুনের চেষ্টার অভিযোগ। চললো গনপিটুনী
Connect with us

উত্তর দিনাজপুর

বকেয়া টাকা না পেয়ে এক ব্যাক্তিকে খুনের চেষ্টার অভিযোগ। চললো গনপিটুনী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ইটাহার , ১৯ সেপ্টেম্বর :  বকেয়া টাকা না পাওয়ায় এক ব্যাক্তির গলায় ছুড়ি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠলো খুরশিদ আলি নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইটাহার থানার শিবরামপুর এলাকায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দেয় খুরশিদ কে।

খুরশিদ আলী

জখম অবস্থায় খুরশিদ আলী ও জ্যোতিষ বর্মন কে শুক্রবার রাতেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুরশিদ আলি নামের এক ব্যক্তির কাছ থেকে জ্যোতিষ বর্মন ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। খুরশিদ আলির অভিযোগ, বহুদিন ধরে পাওনা টাকা চাইলেও দিচ্ছিলনা জ্যোতিষ বর্মন। শুক্রবার রাতে খুরশিদ জ্যোতিষের কাছে পাওনা টাকা চাইতে গেলে সে দিতে অস্বীকার করে।

জ্যোতিষ বর্মন

 

দুজনের মধ্যে চরম বিবাদ বেঁধে যায়। অভিযোগ আচমকাই খুরশিদ জ্যোতিষকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জ্যোতিষ। স্থানীয় বাসিন্দারাএরপর খুরশিদ কে ধরে ফেলে ব্যাপক গনপিটুনি দেয়। জখম অবস্থায় দুজনকেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।