ভোটের খবর
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার করলেন রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া :-
নিজস্ব সংবাদদাতা,রতুয়া , ৯ এপ্রিল :আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার করলেন রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া।
শুক্রবার রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জোরদার প্রচার করেন তিনি। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া, আদর্শ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া জানান, শুক্রবার রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করছি। আমাদের লক্ষ সোনার রতুয়া গড়ার। জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া বিধানসভা রতুয়া। ৩৪ বছরের বামফ্রন্ট এবং ১০ বছর তৃণমূল সরকারের সময় কোন উন্নতি হয়নি রতুয়া বিধানসভা এলাকার। রাস্তার অবস্থা বেহাল, পানীয় জলের সমস্যা, স্বাস্থ্য পরিষেবা – শিক্ষা পরিসেবা ভেঙে পড়েছে। রতুয়া বিধানসভার প্রভূত উন্নতি হবে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে ১০০% আশাবাদী বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। শুক্রবার ঢাক বাজিয়ে রতুয়া বিধানসভার আড়াইডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে জোরদার প্রচার করেন তিনি। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া, মন্ডল বিজেপি সভাপতি আদর্শ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
