দেশের খবর
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী! অ্যাক্ট ইস্ট পলিসিতে গতির ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ দু’দিনের সরকারি সফরে শনিবার মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi Malaysia Visit)। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের (Anwar Ibrahim) আমন্ত্রণে এই সফর। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত–মালয়েশিয়া ‘সমগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’ (India–Malaysia Comprehensive Strategic Partnership) আরও গভীর করবে এবং ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ (Act East Policy) নতুন গতি পাবে।
সফরের আগে এক্স (X) হ্যান্ডেলে মোদী লেখেন, প্রতিরক্ষা (Defence), নিরাপত্তা (Security), অর্থনীতি (Economy) ও প্রযুক্তি (Technology) ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে। উদ্ভাবন ও ভবিষ্যৎ শিল্পে যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
এটি মোদীর তৃতীয় মালয়েশিয়া সফর (Third Visit)। ২০২৪ সালে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পর এই প্রথম দ্বিপাক্ষিক উচ্চস্তরের বৈঠক। ২০১৫ সালে মোদী–ই প্রথম ভারত–মালয়েশিয়া সম্পর্ককে ‘উন্নত অংশীদারত্ব’ পর্যায়ে উন্নীত করেছিলেন।
দু’দেশের সম্পর্কের অন্যতম শক্ত ভিত মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ (People-to-People Contact)। মালয়েশিয়ায় প্রায় ২.৯ মিলিয়ন ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন, যাঁদের মোদী ‘জীবন্ত সেতু’ বলে উল্লেখ করেছেন।
এই সফরে বাণিজ্য (Trade), পর্যটন (Tourism) এবং বিশেষ করে সেমিকন্ডাক্টর (Semiconductor Mission) সহযোগিতা নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলছে। মালয়েশিয়া বিশ্বের প্রায় ১৩ শতাংশ ব্যাক-এন্ড সেমিকন্ডাক্টর উৎপাদনের সঙ্গে যুক্ত। ভারতের প্রযুক্তিগত সম্প্রসারণে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
