ভোটের টিকিট না পেলেও বড় সম্মান! নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ি
Connect with us

রাজনীতি

ভোটের টিকিট না পেলেও বড় সম্মান! নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর নির্বাচনে প্রার্থী না হলেও অবশেষে বড় দায়িত্ব (Responsibility) পেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি। কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের (NITI Aayog) ভাইস চেয়ারম্যান পদে বসানো হচ্ছে তাঁকে। একইসঙ্গে বাংলার আরেক ভূমিপুত্র গোবর্ধন দাসকেও নীতি আয়োগের সদস্য (Member) করা হচ্ছে বলে সূত্রের খবর।

অশোক লাহিড়ি একদা ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বা সিইএ (Chief Economic Adviser) হিসেবে কাজ করেছেন। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি এই গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশনের (Finance Commission) সদস্য হিসেবেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। এমন একজন হেভিওয়েট ব্যক্তিত্বকে বিধানসভা নির্বাচনে প্রার্থী (Candidate) না করায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল। তৈরি হয়েছিল অস্বস্তিও। অবশেষে তাঁকে জাতীয় স্তরের এই সম্মানজনক পদে নিয়োগ করে সেই জল্পনায় ইতি টানল গেরুয়া শিবির।

প্রসঙ্গত, ছাব্বিশের ভোটের ইস্তেহার (Manifesto) তৈরির কমিটির কনভেনার হিসেবেও তাঁকে দায়িত্ব দিয়েছিল দল। নীতি আয়োগের মতো নীতি-নির্ধারক সংস্থায় তাঁর অন্তর্ভুক্তি বালুরঘাট তথা সমগ্র বাংলার জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন তাঁর সতীর্থরা। অভিজ্ঞ এই অর্থনীতিবিদ নতুন ভূমিকায় দেশের উন্নয়নে কতটা ছাপ রাখতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement