জঙ্গিপুরে স্ট্রংরুমের সিসিটিভি বিভ্রাট! মাঝরাতে রণংদেহি মেজাজে হাজির বিদায়ী বিধায়ক বায়রন
Connect with us

ভাইরাল খবর

জঙ্গিপুরে স্ট্রংরুমের সিসিটিভি বিভ্রাট! মাঝরাতে রণংদেহি মেজাজে হাজির বিদায়ী বিধায়ক বায়রন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার ভোররাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে (Jangipur) চরম উত্তেজনা ছড়াল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের (Strongroom) সিসিটিভি ক্যামেরা দফায় দফায় বন্ধ হওয়ার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়েই অনুগামীদের নিয়ে সেখানে পৌঁছে যান সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেখানে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।

তৃণমূল শিবিরের দাবি, শুক্রবার রাত থেকেই স্ট্রংরুমের সিসিটিভি নজরদারি (Surveillance) নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল। তৃণমূল কর্মীদের অভিযোগ, বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছিল। খবর পেয়ে বায়রন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে মেজাজ হারান। তিনি সরাসরি নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে দাবি করেন, “এটা কোনো যান্ত্রিক ত্রুটি (Technical Fault) নয়, এটা সরাসরি ‘দিল্লি ফল্ট’।” বায়রনের অভিযোগ, পরিকল্পিতভাবে ক্যামেরা বন্ধ রেখে ইভিএম (EVM) কারচুপির চেষ্টা চলছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা শাসক (SDO) প্রথমে যান্ত্রিক ত্রুটির কথা বলে সকালে মেরামতির আশ্বাস দিলেও চাপের মুখে মাঝরাতেই কাজ শুরু হয়। কিন্তু মেরামতির আধঘণ্টার মধ্যেই ফের ক্যামেরা বিকল হয়ে যাওয়ায় ক্ষোভ ফেটে পড়েন বিদায়ী বিধায়ক। এদিন সংবাদমাধ্যমের সামনে কার্যত পরাজয় স্বীকার করে নিয়ে তিনি বলেন, “সাগরদিঘিতে আমি তো হারছিই, সঙ্গে মুর্শিদাবাদের আরও তিন তৃণমূল প্রার্থীও হারবেন।” তিনি আরও যোগ করেন যে, বাংলায় আর ভোটের (Election) দরকার নেই।

Advertisement
ads

প্রথম দফায় ভোট দিতে গিয়েও হেনস্থার শিকার হওয়ার স্মৃতি উগরে দিয়ে বায়রন প্রশ্ন তোলেন, “আমি কি সন্ত্রাসবাদী (Terrorist)?” বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতিতে প্রবল গুঞ্জন শুরু হয়েছে। প্রশাসন একে যান্ত্রিক ত্রুটি বলে দাবি করলেও, ইভিএম রক্ষায় স্ট্রংরুমের বাইরে কড়া পাহারা (Vigilance) বসিয়েছে ঘাসফুল শিবির।

Continue Reading
Advertisement