দেহ ব্যবসায় নামতে অস্বীকার করায় স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাত স্বামীর
Connect with us

ভাইরাল খবর

দেহ ব্যবসায় নামতে অস্বীকার করায় স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাত স্বামীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে (Murshidabad) এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ধুলিয়ান পুরসভার (Dhulian Municipality) পাহাড়ঘাটি গ্রামের বাসিন্দা শ্রীমতি সিংহ (Sreemati Singh) তার স্বামীর (Husband) চাপের মুখে দেহ ব্যবসায় (Body Trade) নামতে অস্বীকার করায় ধারালো অস্ত্রের (Sharp Weapon) আঘাতে আহত হয়েছেন। ঘটনা ঘটে সামশেরগঞ্জ ব্লকের (Samserganj Block) একটি বাড়িতে।

প্রতিবাদী শ্রীমতি সিংহকে স্বামী অশিক মণ্ডল (Ashik Mondal) মারধর ও কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকারে ছুটে আসে তাঁদের ১৩ বছরের মেয়ে (Daughter) ও স্থানীয়রা। তাঁকে অনুপনগর স্বাস্থ্যকেন্দ্রে (Health Center) ভর্তি করা হয়, পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ (Murshidabad Medical College) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 

আহত গৃহবধূর মায়ের অভিযোগ করেন, “আমার মেয়েকে টাকার জন্য দেহব্যবসায় নামতে চাপ দিত জামাই। সেই অমানবিক প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।” পুলিশ অভিযুক্ত স্বামীকে (Accused Husband) ধরতে তল্লাশি শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement