পাকিস্তানে নিষিদ্ধ বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ এ FA9LA গানে স্বাগত বিলাওয়াল ভুট্টোকে
Connect with us

ভাইরাল খবর

পাকিস্তানে নিষিদ্ধ বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ এ FA9LA গানে স্বাগত বিলাওয়াল ভুট্টোকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) বলিউড (Bollywood) সিনেমা ‘ধুরন্ধর’ (Dhundhar) নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। করাচির (Karachi) আন্ডারওয়ার্ল্ড এবং সন্ত্রাসবাদীদের যোগ দেখানো হওয়ায় সিনেমাটি নিষিদ্ধ (Banned)। মধ্যপ্রাচ্যের (Middle East) ছয়টি দেশেও রিলিজ আটকা পড়েছে।

তবুও বক্সঅফিসে ঝড় তুলেছে রণবীর সিং (Ranbir Singh), অক্ষয় খান্না (Akshay Khanna) অভিনীত সিনেমাটি। সিনেমার জনপ্রিয় গান FA9LA (Song) ব্যবহার করে পাকিস্তানের পিপিপি (PPP) নেতা বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) কে স্বাগত জানানো হয়। গানটি গেয়েছেন বাহরিনের (Bahrain) র‍্যাপার ফ্লিপারচি (Flipperchi)।

সিনেমার লিয়ারি টাউন (Lyari Town) ভিত্তিক কাল্পনিক কাহিনিতে ভারতীয় গুপ্তচর (Spy) ঢুকে যায় গ্যাং-এ। পাকিস্তানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ‘ধুরন্ধর’ ডাউনলোড হয়েছে ২০ লাখেরও বেশি বার। আইএসআই (ISI) ও আইএসপিআর (ISPR) সিনেমার ছোট ক্লিপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। পাকিস্তানে পাল্টা সিনেমা ‘মেরা লিয়ারি’ (Mera Lyari) আগামী মাসে মুক্তি পাবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement