করোনার কবলে সপা প্রধান
Connect with us

দেশ

করোনার কবলে সপা প্রধান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ এপ্রিল : গোটা দেশের করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। ক্রীড়াবিদ থেকে রাজনীতিবিদ, মারণ করোনার হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই।

করোনাভাইরাসে আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন।বুধবার তিনি টুইটারে লিখেছেন, “এইমাত্র করোনার রিপোর্ট পজিটিভি এসেছে। সকলের থেকে আলাদা থেকে বাড়িতেই চিকিৎসা শুরু করছি। গত কয়েক দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব যেন নিজেদের পরীক্ষা করিয়ে নেন। তাঁদের প্রত্যেকেই আইসোলেশনে থাকারও আর্জি জানাব।”উল্লেখ্য, গত ১১ই এপ্রিল অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি মহারাজের সঙ্গে হরিদ্বারে সাক্ষাৎ করেছিলেন অখিলেশ যাদব। পরে জানা যায়, মহন্ত নরেন্দ্র গিরি মহারাজও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রাথমিক অবস্থায় হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। এরপরই করোনা থাবা বসালো অখিলেশ যাদবের শরীরে।