করোনার ছোবলে একদিনে মৃত ১ হাজারের বেশি, আক্রান্ত ২ লক্ষাধিক
Connect with us

দেশ

করোনার ছোবলে একদিনে মৃত ১ হাজারের বেশি, আক্রান্ত ২ লক্ষাধিক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ এপ্রিল : ফের ফিরতে শুরু করেছে বিভীষিকাময় দিনগুলি। একবছর পরেও নতুন করে করোনার ঢেউ শুরু হওয়ায় গোটা বিশ্বেই এনিয়ে আবারও আতঙ্ক তৈরি হয়েছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে বহু মানুষের।

এই পরিস্থিতিতে ভারতেও ক্রমবর্ধমান করোনার দাপট। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে (Ministry of Health and Family Welfare) , গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭৩৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৬ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৯৩ হাজার ৫২৮ জন। যা দৈনিক আক্রান্তের অর্ধেকের থেকেও বহু কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৭১ হাজার ৮৭৭ জন। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক অ্যাকটিক কেস বাড়ল এক লক্ষের বেশি। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৫৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানা গিয়েছে এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১১ কোটি ৪৪ লক্ষ ৯৩ হাজার ২৩৮ জন।