রক্তের জন্য বাড়ি বাড়ি প্রচার রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

রক্তের জন্য বাড়ি বাড়ি প্রচার রায়গঞ্জে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ , ১০ এপ্রিল : রায়গঞ্জ জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে রায়গঞ্জ শহরের বাড়ি বাড়ি রক্তদানের বিষয়ে উৎসাহ দিতে প্রচার চালাচ্ছে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির কান্ডারী।

চলতি বছরের শুরু থেকেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সংস্থার পক্ষে কৌশিক ভট্টাচার্য্য। তিনি বলেন বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্বাচনী আচরণবিধির লাগু হওয়ার কারনে রাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা সম্ভব হচ্ছে না। ফলে রক্তের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে। সেকারনে রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কৌশিক বাবু।