পেঁপে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে ৷ এক অব্যর্থ ওষুধ .....পড়ুন বিস্তারিত
Connect with us

বিবিধ

পেঁপে বিভিন্ন রোগ থেকে দূরে রাখে ৷ এক অব্যর্থ ওষুধ …..পড়ুন বিস্তারিত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , নিতাই সাহা :  পেঁপে এক মহৌষুধ। যার গুণাগুণ অনেক। দাম কম বলে অনেকেই বেশি করেই বাড়িতে নিয়মিত নিয়ে যান৷ শুধু পেটের সমস্যা থেকে রেহাই নয়, কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্যইও পেঁপে এক অব্যর্থ ওষুধ। আসুন জেনে নিই পেঁপে আমাদের শরীরকে কিভাবে সুস্থ ও সবল রাখে……

১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম থাকে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে কাঁচা পেঁপে খাওয়া খুবই উপকারী৷ প্রচুর পরিমাণে আঁশ থাকায় মেদ কমানোর পক্ষে সহায়ক।

শরীরে রক্ত সরবরাহের পাশাপাশি অনেক দিনের জমে থাকা সোডিয়াম বাইরে বের করে দেয়। ফলে উচ্চ রক্ত চাপ থেকে রেহাই মেলে। শুধু তাই নয়,
কোষ্ঠকাঠিন্য, অম্লতা, পাইলস ও ডায়রিয়া রোগীদের জন্য পেঁপে দারুণ উপকারী।
সুগারের রোগীরাও কাঁচা পেঁপে খেতে পারেন। কারণ পেঁপে শুধু রক্তে চিনির পরিমাণ কমায় না, সাথে ইনসুলিনের পরিমাণও বৃদ্ধি করে।

কাঁচা পেঁপেতে দুটি এনজাইম থাকে৷ একটি সাইমোপ্যাপিন ও অপরটি প্যাপিন। এই দুটি এনজাইম প্রোটিন চর্বি ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। পেঁপে ত্বকের নানা সমস্যা থেকে দূরে রাখে। তাই নিয়মিত না হলেও সপ্তাহে অন্তত দু’দিন পেঁপে খান। আর শরীর সুস্থ রাখুন৷

Advertisement
ads

আরও পড়ুন :   শরীর রোগমুক্ত রাখতে চান, খাদ্য তালিকায় রাখুন মাছ

Continue Reading
Advertisement