দেশ
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৬৯৮২, মৃত্যু ৪৪৬ জনের
নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : ক্রমশই প্রকট হচ্ছে করোনার ভ্রুকুটি। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হলেন ৯৬ হাজার ৯৮২ জন। মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। পাশাপাশি ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এই দিয়ে গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন।
তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৭ লাখ ৮৮ হাজার ২২৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জন।
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে চলছে টিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভ্যাকসিন পেয়েছে মোট ৮,৩১,১০,৯২৬ জন।
৫ এপ্রিল পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৫,০২,৩১,২৬৯ জনের। ৫ এপ্রিল টেস্ট হয়েছে ১২,১১,৬১২ জনের। যার মধ্যে থেকে পজেটিভ রিপোর্ট এসেছে ৯৬ হাজার ৯৮২ জনের।
দেশের সংক্রমণের বেশিরভাগটাই মহারাষ্ট্রের তা বলাই বাহুল্য।মহারাষ্ট্রে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ৪৭,২৮৮ জন আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে একদিনে করোনা থেকে মুক্ত হয়েছেন মহারাষ্ট্রের ২৬ হাজার ২৫২ জন। মৃতের সংখ্যা করোনার জেরে ১৫৫ জনে দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টার নিরিখে।
