বিজেপির টিচার্স সেলের সাংগঠনিক বৈঠক মালদা জেলার মানিকচকে
Connect with us

মালদা

বিজেপির টিচার্স সেলের সাংগঠনিক বৈঠক মালদা জেলার মানিকচকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির টিচার্স সেলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচকে। রবিবার মানিকচক বিধানসভার বিজেপির দলীয় কার্যালয় এই সভার আয়োজন করা হয়।

এদিনের কর্মসূচিতে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল, কৃষ্ণ সরকার, বাসুদেব ঘোষ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানিকচক বিধানসভার বিজেপির মুখ্য কার্যালয়ে বিজেপির টিচার্স সেলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। আর এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণ সরকার, বাসুদেব ঘোষ সহ জেলা এবং আঞ্চলিক নেতৃত্ব। এই বৈঠকে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডল মহাশয়কে দলীয় উত্তরীয় এবং পুস্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বিজেপি টিচার্স সেলের নেতা কৃষ্ণ সরকার সাংবাদ মাধ্যমে জানান, শিক্ষকতা সমাজ গড়ার কারিগর। এবং সমাজের মধ্যে নৈতিকতার আলো এনে সমাজকে পরিশোধন করে শিক্ষক-সমাজ। কিন্তু বর্তমানে যে তোষণমূলক রাজনীতি চালিয়ে তৃনমূল কংগ্রেস সাধারণ মানুষকে বারংবার বোকা বানিয়েছে। সাধারন মানুষদের ভুল বুঝিয়ে ভোট আদায় করে এবং নানানভাবে তাদের কাছে কাটমানি নিয়ে ঠকিয়েছে। তাই সমাজের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তোষণের বিরুদ্ধে সরব হতে গেলে প্রথমত শিক্ষকদের সহযোগীতা প্রয়োজন। তারা সামনে এলে সব অন্ধকার দমন হয়ে সত্য এবং নিরপেক্ষ প্রতিবিম্ব আম-জনতা দেখতে পাবে। এদিনের কর্মসূচিতে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল, কৃষ্ণ সরকার, বাসুদেব ঘোষ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement