বিজেপির মন্ডল সাধারণ সম্পাদককে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকির অভিযোগ
Connect with us

মালদা

বিজেপির মন্ডল সাধারণ সম্পাদককে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকির অভিযোগ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৪ এপ্রিল : বিজেপির মন্ডল সাধারণ সম্পাদককে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচকে।

জানা গিয়েছে, মিরপুরের বাসিন্দা মিঠু কুমার মানিকচক এলাকার বিজেপির ২৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। মানিকচক থানার নুরপুরের কিছু যুবক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওই বিজেপি নেতাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। এবিষয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক সভাপতি তারিকুল ইসলাম। আগামী ২৯ শে এপ্রিল মালদা জেলার মানিকচক বিধানসভা নির্বাচন নির্বাচন। তার আগে রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপির মন্ডল সাধারণ সম্পাদককে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের রাজনৈতিক মহলে। জানা যায় নুরপুরের বাসিন্দা মিঠু কুমার মানিকচক এলাকার বিজেপির ২৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক কয়েকবছর ধরেই। বিজেপির সঙ্গে রাজনৈতিক ভাবে সক্রিয়ভাবে কাজ করছেন মিঠু কুমার। বিজেপি দলীয় নেতৃত্ব জানান বিজেপি করায় খুন করার হুমকি দিয়ে মানিকচক থানার নুরপুরের কিছু যুবক সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। অভিযোগ কয়েকজন যুবক কয়েকদিন আগে একটি ভিডিও তৈরি করে ওই বিজেপি নেতাকে খুন করার হুমকি দেয় বলে অভিযোগ।

ভিডিও ভাইরাল হতেই রবিবার দুপুরে পুলিশের দ্বারস্থ হয় বিজেপি মন্ডল নেতৃত্ব। এবিষয়ে ২৪ নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল জানান, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা এই ধরনের নোংরা রাজনীতি করছে। আমরা মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছি ওই যুবকদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে আন্দোলনের শুরু হবে সমগ্র মানিকচক জুড়ে। এবিষয়ে মিঠু কুমার সরকার বলেন শনিবার রাতে একটি ভিডিও আমি দেখতে পাই। যাতে আমাকে খুন করার হুমকি দিচ্ছে কিছু যুবক। আমি নির্বাচনের কাজ করে রাত্রি করে বাড়ি যাই। তাই যে কোন সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আমার উপর আক্রমণ করতে পারে। তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই,তাই এই ধরনের কান্ড করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। মানিকচক বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত। অন্যদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সহ সভাপতি তারিকুল ইসলাম। তিনি বলেন, এই ধরনের কাজের সঙ্গে তৃণমূল কোন সময় যুক্ত নয়। বিজেপি বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস মানিকচক বিধানসভায় জয় লাভ করছে, তাই এই ধরনের ভিডিও নিজেরাই বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।

Continue Reading
Advertisement