দেশ
করোনায় আক্রান্ত বলিউডের খিলাড়ি
নিউজ ডেস্ক , ৪ এপ্রিল : ফের করোনার দাপট শুরু হয়েছে গোটা দেশে। বাদ যাচ্ছেনা তারকারাও। দু’দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্লাস্টার মাস্টার শচীন টেন্ডুলকর। এবার করোনা আক্রান্ত হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।
এই দুঃসংবাদ রবিবার সকালে টুইটারে জানান তিনি। ট্যুইটারে তিনি লিখেছেন, “আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সব নিয়মবিধি মেনে চলছি। সঙ্গে সঙ্গে আমি আইসোলেশনে চলে গিয়েছি। আপাতত বাড়িতে হোম কোয়ারান্টিনে আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করাতে অনুরোধ করছি। তাঁরা সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব।”
