ছত্তিশগড়ে মাওবাদী-যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে শহিদ ২২ জন, দোষীরা শাস্তি পাবেই, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
Connect with us

দেশ

ছত্তিশগড়ে মাওবাদী-যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে শহিদ ২২ জন, দোষীরা শাস্তি পাবেই, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ এপ্রিল : ছত্তিশগড়ে (Chhattisgarh)  মাওবাদী-যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত অন্তত ২২ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেল। নিখোঁজ আরও বেশ কয়েকজন। শনিবার বিজাপুর ও সুকমার মাঝে দক্ষিণ বস্তারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামেন ২ হাজারের বেশি জওয়ান।

জঙ্গলের ভিতর মাওবাদীদের সঙ্গে মুখোমুখি হতেই গুলির লড়াই শুরু হয়ে যায়। প্রায় বিকেল ৩টা পর্যন্ত চলে গুলির লড়াই। মাওবাদীদের গুলিতে মৃত্যু হয় জওয়ানদের। নিখোঁজ জওয়ানদের খোঁজে তল্লাশি চলছে। নিরাপত্তাকর্মীদের গুলিতেও বেশ কয়েক জন মাওবাদীদের মৃত্যু হয়। তবে সে সংখ্যাটা জানা যায়নি। প্রথমে ৫ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে তা বেড়ে ২২ জনে পৌঁছে যায়। রবিবার ছত্তিশগড় প্রশাসনের তরফে জানানো হয়েছে একথা। জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ অমিত শাহ অসম সফর কাটছাঁট করে দিল্লি ফিরেছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলার সঙ্গে কথা বলেন। পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন। অমিত শাহ সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংকে ছত্তিশগড় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেন। অমিত শাহ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন নিহতদের আত্মার শান্তি কামনার জন্য পরিবারের সদস্যদের আশ্বাস দেন দোষীদের কোনো মতেই ছাড়া হবে। শাস্তির পেতেই হবে।।

Continue Reading
Advertisement