ইটাহার বিধানসভা কেন্দ্রের জোট ও বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল
Connect with us

উত্তর দিনাজপুর

ইটাহার বিধানসভা কেন্দ্রের জোট ও বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ৩১ মার্চ: মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জি। বুধবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জি।

উল্লেখ্য, বুধবার জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান ইটাহার বিধানসভার জোট তথা সি পি আই প্রার্থী শ্রীকুমার মুখার্জি। এই উপলক্ষে কর্মী-সমর্থকদের একটি মিছিল ইটাহার বিধানসভার বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জি জানিয়েছেন, “ভারতীয় সংবিধান যেন পূর্ণ মর্যাদা পায়। ধর্মনিরপেক্ষতার যে বাণীকে কেন্দ্র করে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই বাণীর মর্যাদা যেন বজায় থাকে। সাম্প্রদায়িক দ্বন্দ্ব যেন বন্ধ হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জি।অপরদিকে, বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। এদিন ইটাহার ও দুর্গাপুরের বিভিন্ন মন্দিরেও পুজো দেন বিজেপি প্রার্থী। পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার পথ পরিক্রমা করে। বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দিতে জেলাশাসকের দপ্তরে যাচ্ছি। প্রথমবার মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু। ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী অমিত কুমার কুন্ডু।

Continue Reading
Advertisement