মালদা
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েকটি ঘর, সহায়তার আর্জি পরিবারটির
নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৯ মার্চ : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েকটি ঘর। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া গোপালপুর গ্রামে। জানা যায়, রবিবার সন্ধ্যা নাগাদ এলাকার বাসিন্দা ষষ্ঠী দাস ও তার দুই ছেলে মিঠুন দাস এবং সিটুন দাসের বাড়িতে আচমকাই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় তিনটি ঘর, একটি রান্নাঘর সহ একটি গোয়াল ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এদিন আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। অপরদিকে এদিন এলাকায় পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজমুল হোসেন, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। পাশাপাশি ওই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, রবিবার সন্ধ্যে ৬ টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হল তিনটি ঘর সহ একটি গোয়াল ঘর ও একটি রান্না ঘর। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া গোপালপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টা নাগাদ গ্রামের বাসিন্দা ষষ্ঠী দাস এবং তার দুই ছেলে মিঠুন দাস ও সিটুন দাসের শোয়ার ঘর সহ একটি রান্না ঘর ও একটি গোয়াল ঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে, প্রতিবেশী গোপাল দাসের বাড়ি থেকেই আগুনের সূত্রপাত। তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অপরদিকে এদিন এলাকায় পরিদর্শনে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাজমুল হোসেন, কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। পাশাপাশি ওই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
