দেশ
কৃষকদের সমর্থনে গ্র্যামি মঞ্চে সামিল ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার লিলি সিং
নিউজ ডেস্ক , ১৬ মার্চ : ভারতের কৃষক আন্দোলনের প্রতিবাদের ছায়া এবারে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে। কৃষক আন্দোলনের সমর্থনে গ্র্যামি পুরস্কার মঞ্চে সামিল হলে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ইউটিউবার-কমেডিয়ান লিলি সিং।
রবিবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ৬৩-তম গ্র্যামির মঞ্চে কৃষকদের সমর্থনে মাস্ক পড়ে রেড কার্পেটে উপস্থিত হন জনপ্রিয় এই ইউটিউবার। লিলির মাস্কে লেখা ছিল, ‘আই স্ট্যান্ড উইথ ফার্মারস।’ অতীতে বহুবার প্রতিবাদ, আন্দোলনের সাক্ষী থেকেছে গ্র্যামির মঞ্চ। কখনও বর্ণবৈষম্যের বিরুদ্ধে, কখনও সমকামিতার পক্ষে সওয়াল তুলে। এবারও তার অন্যথা হল না। কোভিডের মরসুমে গ্র্যামিই প্রথম অনুষ্ঠান যা ভার্চুয়ালের বদলে ইন-পার্সন হল। ট্যুইটারে এই ছবি শেয়ার করেছে লিলি সিং নিজেই। উল্লেখ্য এই প্রথম নয়, কৃষক আন্দোলনের সমর্থনে ইতিমধ্যে সরব হয়েছে পপ সিঙ্গার রিহানা, জয় সিন, ব্লগার আমান্ডা ক্যারির মত আন্তর্জাতিক তারকারা। লিলি সিংয়ের এই পদক্ষেপ কৃষক আন্দোলনকে স্বীকৃতির পথে আরো এককদম এগিয়ে দিল তা বলাই বাহুল্য। লিলি সিংয়ের সমর্থনে এগিয়ে এসেছেন বহু বলি তারকাই।।
