বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে মুজিবর রহমানের বায়োপিক, পরিচালনায় শ্যাম বেনেগাল
Connect with us

বিনোদন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে তৈরি হচ্ছে মুজিবর রহমানের বায়োপিক, পরিচালনায় শ্যাম বেনেগাল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১০ মার্চ: বাংলাদেশের আত্মপ্রকাশে যে ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতও।

মুজিবর রহমানের শতবর্ষের সঙ্গে উদযাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী বর্ষও। এই উপলক্ষে ২৬শে মার্চ বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাদেশ গঠনে এই যুদ্ধের ঐতিহাসিক সময়ক্ষণকে এবারে তুলে আনা হচ্ছে বড়পর্দায়। বঙ্গবন্ধুর বায়োপিকের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সেই সময়কে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমা পরিচালনা করবেন বলিউডের প্রতিথযশা পরিচালক শ্যাম বেনেগাল। শ্যাম জায়েদী ও অতুল তিওয়ারীর ইংরেজীতে লেখা মূল কাহিনীটি বাংলায় রুপান্তরিত করা হয়েছে। এই ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা আরফিন শুভ। মুজিবের স্ত্রী ফাজিলাতুন্নেসার ভূমিকায় দেখা যাবে নুসরত ইমরোজ তিশাকে।এছাড়াও এই সিনেমায় বাংলাদেশের পাশাপাশি ভারতের অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে অভিনয় করতে। জানুয়ারী মাসের শেষ থেকে কোভিড সুরক্ষাবিধি মেনে মুম্বইয়ে শুরু হয়েছে এই ছবির শুটিং। সেখানে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের ধানমন্ডির অনুকরণে সেটও।

Continue Reading
Advertisement