গোয়াগাঁও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সিএমওএইচ দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের গোয়াগাঁও স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সিএমওএইচ দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের
Connect with us

Uncategorized

গোয়াগাঁও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সিএমওএইচ দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ : উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এক নম্বর ব্লকের গোয়াগাঁও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বেহাল চিকিৎসা পরিষেবার প্রতিবাদে আন্দোলনে নামল হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন।

সংগঠন নেতৃত্ব ফানুস সিংহের দাবি, এলাকায় কয়েক হাজার বাসিন্দা। অথচ একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র। তারও বেহাল অবস্থা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ধারে কাছে কোন হাসপাতাল নেই। ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ৭০ কিলোমিটার দূরে রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতাল। এই পরিস্থিতিতে কেউ রাতবিরেতে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যেতে কালঘাম ছুটে যায় গ্রামবাসীদের। এদিন সংগঠনের কয়েকশো সদস্য প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে এই জ্বলন্ত সমস্যা নিরসনে ও চারজন চিকিৎসক নিয়োগ সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটেশন দেন সংগঠন নেতৃত্ব। এদিন গণ্ডগোলের আশঙ্কায় দফতরের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্যে কিছুদিন আগেও তারা ডেপুটেশন দিয়েছিল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে।

Continue Reading
Advertisement