নার্স কোয়ার্টারে চুরির ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার পুলিশের, উদ্ধার বেশ কিছু চোরাই সামগ্রী
Connect with us

মালদা

নার্স কোয়ার্টারে চুরির ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার পুলিশের, উদ্ধার বেশ কিছু চোরাই সামগ্রী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১ জুন : পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রের নার্সদের কোয়ার্টারে চুরির ঘটনার তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম রাহুল শেখ এবং কাশেম শেখ, দুজনেরই বাড়ি পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশা পাড়া এলাকায়।

উল্লেখ্য গত দুমাসে প্রায় তিনবার চুরির ঘটনা ঘটে এই কোয়ার্টারে। গত ২৫শে মে ফের কোয়ার্টারে চুরির ঘটনা ঘটলে তদন্তে নেমে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ। মৌলপুর হাসপাতালের নার্স পাসাংকি ভুটিয়া জানান যে, এই দুই মাসের মধ্যে পরপর তিনবার চুরি হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। নার্সদের কোয়ার্টারের পেছনে বসে সমাজবিরোধীরা নেশার আসর বসায়। গত ২৫শে মে চুরির ঘটনায় বেশ কিছু দামী সামগ্রী চুরি গিয়েছে। বাধ্য হয়েই আতঙ্কিত নার্সেরা পুলিশের দ্বারস্থ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলেআসেন মালদা থানার পুলিশ।নেশায় আসক্ত ওই যুবকেরা নেশার টাকা জোগাড়ে এই কান্ড ঘটিয়েছে বলে অনুমান পুলিশের।মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান যে, অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।তবে উঠতি বয়সের যুবকরা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে এ ধরনের চুরির কাজে জড়িত হয়ে পড়ছে বলে জানান তিনি।ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।