বিগ্রেডের মাঠ ঐতিহাসিক সমাবেশ বাম কংগ্রেস শিবিরের, ভিড় দেখে উচ্ছ্বসিত জোট নেতৃত্ব
Connect with us

রাজনীতি

বিগ্রেডের মাঠ ঐতিহাসিক সমাবেশ বাম কংগ্রেস শিবিরের, ভিড় দেখে উচ্ছ্বসিত জোট নেতৃত্ব

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৮ ফেব্রুয়ারি : ভোটের আগে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ কর্মসূচি পালন করল বাম কংগ্রেস জোট। একই মঞ্চে আব্বাসদের সঙ্গে ইয়েচুরি, অধীররা। রবিবার সকাল থেকেই ব্রিগেডমুখী হন উভয় দলের নেতা, কর্মী ও সমর্থকরা। একে একে মঞ্চে উপস্থিত হন বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লকডাউন এর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল বাম কংগ্রেস নেতৃত্ব। মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জনের পাশাপাশি অসহায় মানুষের কাছে লকডাউনের মধ্যে খাবার পৌঁছে দিয়েছে বাম শিবির। শ্রমজীবী ক্যান্টিন খুলে কুড়ি টাকায় ডিম, মাংস ও মাছ দিয়ে গরিবের মুখে অন্ন তুলে দিয়েছে তারা। এমনকি বিভিন্ন সময়ে করোনা আবহের মধ্যে সবজি বিলি করেছে বাম কংগ্রেসের কর্মীরা। সাধারণ মানুষের পাশে থেকে অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে বাম-কংগ্রেস শিবির। সামনে নির্বাচন। ইতিমধ্যেই তার ঘোষণা হয়ে গিয়েছে। তাই ভোটের আগে নিজেদের শক্তি যাচাই করতে বিগেড সমাবেশের ডাক দিয়েছিল বাম-কংগ্রেস নেতৃত্ব। রবিবার ছুটির দিনে সেই সমাবেশে ব্রিগেডের মাঠ ভরে যায়। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ভিড় দেখে অনেকটাই উচ্ছ্বসিত হন। বিমান বসু মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখন থেকে তৃণমূল বিজেপি একদিকে আমরা একদিক। একুশের বিধানসভা নির্বাচনের আগে ঐতিহাসিক সমাবেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদিও দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি। অশক্ত শরীরে ব্রিগেডে আসা অসম্ভব৷ তাই ব্রিগেডে উপস্থিত হতে না পারলেও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই নির্বাচনে ব্রিগেডের ফসল বাম-কংগ্রেস শিবির ঘরে তুলতে পারে কিনা এখন সেটাই দেখার৷

Continue Reading
Advertisement ads