বিজেপি নেত্রী পামেলা মাদক পাচার কান্ডে গ্রেফতার আরও একজন
Connect with us

রাজনীতি

বিজেপি নেত্রী পামেলা মাদক পাচার কান্ডে গ্রেফতার আরও একজন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০১ মার্চ : পামেলা মাদক কান্ডে আরোও একজনকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম সুরাজ কুমার সাউ। রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। রবিবার রাতে সূরযকুমার শাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

নিউ আলিপুরে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার সময় সুরাজের স্কুটারেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অমৃত সিংহ নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মাদক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাকেশ ঘনিষ্ঠ অমৃতের। যদিও ঘটনার পর থেকেই পলাতক অমৃত সিং। স্কুটারটি আটক করেছে পুলিশ। গোয়েন্দাদের তরফে খতিয়ে দেখা হচ্ছে ওই স্কুটার করে কোকেন বা অন্য কোনো মাদকদ্রব্য পাচার করা হয়েছে কিনা। উল্লেখ্য, মাদক পাচার কাণ্ডে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী এবং রাকেশ সিং ছাড়া আর কে কে জড়িত তা খুঁজে বের করতে ১২ জনকে জেরা করেছেন গোয়েন্দারা। পামেলা বারবার তাঁর ব্যাগে মাদক রাখার অভিযোগ তুলেছেন অমৃত রাজ সিং নামে এক যুবকের বিরুদ্ধে। এরপর থেকেই পলাতক অমৃত। অমৃতের খোঁজে ইতিমধ্যে ৩ রাজ্যে চলছে জোর তল্লাশি। কলকাতা এবং সংলগ্ন জেলার বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, তালিকাভুক্ত ২৪ জনকে জেরা করবে গোয়েন্দারা। প্রসঙ্গত, গত ১৯শে ফেব্রুয়ারী বিকেলে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ১০ লক্ষ টাকার মাদক-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে-কে। তাঁরা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Continue Reading
Advertisement ads