"টিকিট না পেলে ছেড়ে দেবেন দল" - বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী
Connect with us

রাজনীতি

“টিকিট না পেলে ছেড়ে দেবেন দল” – বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ ফেব্রুয়ারি : সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে দলবদল অব্যাহত। বিধায়ক, কর্মী সমর্থক থেকে শুরু করে টেলি তারকারা একে একে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরে। তবে এই দলবদলের মরশুমের মধ্যেই অন্য সুরে বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর।

“​২০২১ সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন। ফিরে যাবেন তাঁর পুরনো পেশায়। তবে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেও কিন্তু বিজেপিতে যাব না। ছবি আঁকব, অভিনয় করব। রাজনীতি আর নয়।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানালেন চিরঞ্জিত চক্রবর্তী। সামনাসামনি এবং ফোনে দু’‌বার তৃণমূল নেত্রীকে এ বিষয়ে জানিয়েছেন তিনি। তবে কোনও চিঠি এখনও লেখেননি। তবে আসন্ন নির্বাচনে দলের তরফে অভিনেতাকে টিকিট দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। চিরঞ্জিত চক্রবর্তীতে বোঝাতে পিকের টিম হাজির হয় অভিনেতার বাড়িতে কিন্তু সময় না থাকায় তাঁদেরও ফিরিয়ে দেওয়া হয়। তবে শিগগিরই পিকের টিমের সঙ্গে চিরঞ্জিত আলোচনায় বসবেন বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০১১ সাল থেকে দু’‌দফায় বারাসতের বিধায়ক নির্বাচিত হন চিরঞ্জিৎ।

Continue Reading
Advertisement