তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
Connect with us

রাজনীতি

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ ফেব্রুয়ারি : রাজ্য দখলের যুদ্ধে দলবদল অব্যাহত। বৃহস্পতিবার পূর্ব পরিকল্পনা মতোই বিজেপিতে যোগ দিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কাকদ্বীপের নামখানায় অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন হিরণ। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের BJP সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিতে যোগবদিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে অভিনেতার বলেন, “অলক্ষ্মী বিদায়ই লক্ষ্য! বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফেরাতে চাই। বাংলায় কর্মসংস্থান নেই, বাংলার যুবরা বাইরে চলে যাচ্ছেন। তাঁদের ফেরাতে হবে।” তিনি আরোও বলেন, “আমি সাধারণ ঘরের ছেলে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝি। আর রাজনীতি হল সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যাবে না। ২০১৪ সালে সেই স্বপ্ন নিয়েই একটা দলে যোগ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। বাংলার পরিবর্তন হবে, কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি, এরপর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশজুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকেই ক্ষমতায় চাই।”
উল্লেখ্য, নির্বাচনের আগে একের পর এক টলি অভিনেতারা তৃণমূলে যোগ দিয়েছেন। পালটা টলি শিবিরকে সঙ্গে নিতে ঝাঁপিয়েছে BJP-ও। বুধবার অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ একঝাঁক তারকা গেরুয়া শিবিরে সামিল হন। আর এবারে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে।

Continue Reading
Advertisement ads