রাজনীতি
পুদুচেরির কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পতন
নিউজ ডেস্ক , ২২ ফেব্রুয়ারি : পড়ে গেল পুদুচেরির কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার। সোমবার বিধানসভায় আস্থা ভোটে পরাজিত হন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় সরকার পতন স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় কংগ্রেস হাইকম্যাণ্ডের কাছে৷
উল্লখ্য কিছুদিন আগেই চার বিধায়ক পদত্যাগ করেন। তার প্রেক্ষিতে পুদুচেরিতে কংগ্রেস সরকারের বিধায়ক সংখ্যা হয় ১৪৷ রবিবার শাসক জোট ছেড়ে বেরিয়ে যান আরও দুই বিধায়ক। কংগ্রেসের কে লক্ষ্মীনারায়ণ ও জোটসঙ্গী ডিএমকে-র কে ভেঙ্কটেসন ইস্তফা দেওয়ার পর সরকারের পক্ষের বিধায়ক হয়ে যায় ১২। আস্থা অর্জনে কংগ্রেসের প্রয়োজন ছিল ১৪ জন বিধায়কের। তবে এনআর কংগ্রেসের নেতৃত্বাধীন প্রতিপক্ষ জোটের ঝুলিতে রয়েছে ১৪ জন বিধায়ক৷ কংগ্রেস বিধায়ক লক্ষ্মীনারায়ণ বলেন, দলে ঠিকমতো সম্মান পাচ্ছিলেন না। তাঁকে মন্ত্রী বা স্পিকার বা দলের প্রধান – কোনও পদই দেওয়া হয়নি। এদিন দলত্যাগীদের বিরুদ্ধে তোগ দেগে অধিবেশনে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী বলেন, ”বিধায়কদের দলের প্রতি যথাযথ দায়বদ্ধতা থাকা উচিত। যে বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁরা আর মানুষের মুখোমুখি হওয়ার সাহস পাবেন না। এদিন বিধানসভা থেকে বেরিয়ে ইস্তফা দিতে রাজভবনের দিকে রওনা দেন ভি নারায়ণস্বামী।
