পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, মৃত এক
Connect with us

মালদা

পথ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, মৃত এক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ০৩ ফেব্রুয়ারি : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোলের কদুবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম আব্দুল আলিম। সে রতুয়া থানার কার্বনা এলাকার বাসিন্দা। জানা যায়, আব্দুল আলিম তাঁর এক আত্মীয়কে নিয়ে কলকাতায় চিকিৎসার উদ্দ্যশ্যে গিয়েছিলেন ৷

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে গাজোলের কদুবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে দাড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল আলিমের ও গুরুতর জখম হন তাঁর আত্মীয় ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি আহত ব্যাক্তিকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করায়। যদিও ঘটনার পর থেকেই পলাতক অ্যাম্বুলেন্স চালক।