কন্যাশ্রী প্রকল্পে দূর্নীতির অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়া ও অভিভাবকদের
Connect with us

মালদা

কন্যাশ্রী প্রকল্পে দূর্নীতির অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ প্রদর্শন পড়ুয়া ও অভিভাবকদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ০৩ ফেব্রুয়ারি : কন্যাশ্রী প্রকল্পে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে সরব হল অভিভাবকেরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তালবাংরুয়া এলাকায়।অভিযোগ কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি সবুজ সাথীর সাইকেল, লকডাউনে চাল, ডাল বিলির ক্ষেত্রেও দূর্নীতি করেছেন তালবাংরুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ খাইরুল আলম।

নিয়ম বহির্ভূতভাবে কন্যাশ্রী প্রকল্পে বেশ কিছু উপভোক্তার নাম সংযোজন করার অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয়েছেন অভিভাবকেরা। অভিভাবক মহম্মদ তজিবুর রহমান তার বক্তব্যে জানান, প্রধান শিক্ষক প্রতিটা কাজে দুর্নীতি করছেন। নিজের প্রভাব খাটিয়ে তিনি স্কুলের বাইরের মেয়েদের নাম নথিভুক্ত করেছেন কন্যাশ্রী প্রকল্পে। সাইকেল নিয়েও দূর্নীতি করেছেন তিনি।যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মহম্মদ খাইরুল আলম। কন্যাশ্রীর তালিকায় দ্বায়িত্বপ্রাপ্ত করণিক গন্ডগোল করেছে বলে দাবী তার। এবিষয়ে বিডিওকে অভিযোগ জানানোতেই তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবী তার। তার বিরুদ্ধে আনা হচ্ছে দুর্নীতির অভিযোগ। অন্যদিকে হরিশচন্দ্রপুর ২ ব্লকের বিডিও পার্থ দাস জানিয়েছেন, অভিভাবকদের আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে উওর দেওয়া হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পার্থ বাবু।