রাজ্যের পুরস্বাস্থ্য কর্মীদের ভাতা বাড়ালো রাজ্য
Connect with us

রাজ্যের খবর

রাজ্যের পুরস্বাস্থ্য কর্মীদের ভাতা বাড়ালো রাজ্য

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৪ জানুয়ারী : রাজ্যের সমস্ত পুরসভার স্বাস্থ্যকর্মীদের সাম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার। এবিষয়ে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

স্বাস্থ্যকর্মীদের মাসিক সাম্মানিক ভাতা ৩ হাজার থেকে বেড়ে হচ্ছে ৪ হাজার ৫০০ টাকা। ফার্স্ট টায়ার সুপার ভাইজারদের ৩ হাজার ৩৩৮ টাকা থেকে বেড়ে মাসিক সাম্মানিক ভাতা হলো ৬ হাজার ৫০০ টাকা। ৬০ বছর বয়সে অবসরের পর এই কর্মীরা এককালীন ৩ লক্ষ টাকা পাবেন। এতদিন তাঁরা অবসরকালীন কোনও সুবিধা পেতেন না। বর্ধিত ভাতা জানুয়ারি মাস থেকেই পাবেন বলে জানা গেছে। উল্লেখ্য বিধানসভা ভোটের মুখে ফোর গ্রেডে কর্মরত কর্মীরা বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। বিশেষ করে পুর স্বাস্থ্য কর্মীরা এই করোনা অতিমারিতে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন। বিভিন্ন পুর এলাকায় দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে কাজ করে আসলেও বেতন বৃদ্ধি না করায় ক্ষোভ জমছিল৷ ফলে সেই ক্ষোভে প্রলেপ লাগাতেই এই ভাতা বৃদ্ধি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।