চোখের পাতা কাঁপা নিয়ে রয়েছে নানাবিধ কুসংস্কার, জানেন কি আসলে কেন কাঁপে চোখের পাতা? রইল বিস্তারিত
Connect with us

বিবিধ

চোখের পাতা কাঁপা নিয়ে রয়েছে নানাবিধ কুসংস্কার, জানেন কি আসলে কেন কাঁপে চোখের পাতা? রইল বিস্তারিত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ডিসেম্বর : হঠাৎ করেই চোখের পাতা লাফাচ্ছে আর আপনি ভাবলেন চরম বিপদ আসছে। আসলেই কি তাই? চিকিৎসা বিদ্যা বলছে এটি একটি কুসংস্কার। কিন্তু কেন লাফায় চোখের পাতা? সেই কারণটা অনেকেই জানেন না। প্রধানত পেশীর সংকোচনের ফলে চোখের পাতা লাফায়। ডাক্তারি ভাষায় এই রোগটির নাম Myokymia। দিনে দু-একবার হলে সেটি স্বাভাবিক বলে ধরা হয়। কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয় তবে অবশ্যই প্রয়োজন ডাক্তারের পরামর্শের। চোখের পাতা কাঁপা বা লাফানোর পেছনে রয়েছে কয়েকটি কারণ, জেনে নিন –

১) চোখের এলার্জি থাকলে চোখ চুলকোয় ফলে চোখের জলের সাথে কিছু পরিমাণ হিস্টামিনও নির্গত হয়। বিশেষজ্ঞদের মতে হিস্টামিন চোখের পাতা কাঁপার জন্য দায়ী।

২) কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অতিরিক্ত অ্যালকোহলের প্রভাব, কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসানো কিংবা বয়সজনিত কারণে চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে। চোখের শুষ্কতার কারণে পাতা লাফায় বলে চক্ষু চিকিৎসকরা মনে করেন।

৩) পরিমিত ঘুমের অভাব বা অন্য কোনও কারণে ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে। এজন্য দরকার ঘুম। তাহলেই ঠিক সেরে যাবে।

Advertisement
ads

৪) পুষ্টির ভারসাম্যহীনতাকেও চোখের পাতা লাফানোর একটি কারণ হিসেবে দেখানো হয়।।বিশেষ করে ম্যাগনেসিয়ামের অভাব জনিত কারণে এমনটি হতে পারে।

৫) কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায়। চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

৬) কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে, চোখে কন্ট্যাক্ট ল্যান্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে। আর এ কারণে চোখের পাতা লাফাতে পারে।

৭) তামাক, ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে।

Advertisement
ads

সাময়িক চোখের পাতা কাঁপা তেমন ভয়ের নয়, তবে যদি সেটি মাত্রাতিরিক্ত হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Continue Reading
Advertisement