আজ যন্তর মন্তরে CJP-র বিক্ষোভ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে সতর্ক দিল্লি
Connect with us

দেশের খবর

আজ যন্তর মন্তরে CJP-র বিক্ষোভ! ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবিতে সতর্ক দিল্লি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET-UG 2026)-এর প্রশ্ন ফাঁস এবং সিবিএসই-র মূল্যায়নে মারাত্মক অনিয়মের অভিযোগে আজ উত্তাল ভারতের রাজধানী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে সমাজমাধ্যমে সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। আন্দোলনের জেরে দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা (Security measures) গড়ে তুলেছে প্রশাসন। ইতিমধ্যেই আমেরিকার বোস্টন থেকে দিল্লি এসে পৌঁছেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সি অভিজিৎ দিপকে।

একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ‘আরশোলা’ ও ‘পরজীবী’ মন্তব্যকে ব্যঙ্গাত্মক হাতিয়ার করেই গড়ে ওঠে এই সংগঠন। বর্তমানে ইনস্টাগ্রামে এদের অনুগামীর সংখ্যা ২২ মিলিয়ন (২ কোটি ২০ লক্ষ) পার করেছে, যা দেশের বড় বড় রাজনৈতিক দলগুলিকেও পিছনে ফেলে দিয়েছে। আন্দোলন যাতে হিংসাত্মক রূপ না নেয়, তার জন্য দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা একগুচ্ছ নির্দেশিকা (Guidelines) জারি করেছেন। আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা এবং একটি করে বই রাখার পাশাপাশি পুলিশকে ফুল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
ads

এই ছাত্র ও যুব আন্দোলনকে (Youth movement) আরও জোরালো করতে যন্তর মন্তরের মঞ্চে হাজির থাকার কথা লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের। অভিনেতা প্রকাশ রাজও এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লি এলাকায় ১০০০-এরও বেশি অতিরিক্ত পুলিশ কর্মী মোটায়েন করা হয়েছে এবং গোটা এলাকাকে ১২টি জোনে ভাগ করে নজরদারি চালানো হচ্ছে। দিল্লির আইজিআই বিমানবন্দর (Airport) ও বর্ডারগুলিতেও কড়া তল্লাশি চলছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই শান্তিপূর্ণ বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি (Official permission) দিয়েছে।