বড় চমক মোদী সরকারের! বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন মমতার প্রাক্তন ‘সৈনিক’
Connect with us

দেশ

বড় চমক মোদী সরকারের! বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার হচ্ছেন মমতার প্রাক্তন ‘সৈনিক’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। দীর্ঘ বিরতির পর পেশাদার আমলার পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিককে বাংলাদেশের হাইকমিশনার (High Commissioner) করে পাঠাচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী হতে চলেছেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার।

বর্তমানে এই পদে থাকা প্রণয় বর্মাকে (Pranay Verma) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের দূত হিসেবে পাঠানো হচ্ছে। তাঁর উত্তরসূরি হিসেবেই এবার বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই বর্ষীয়ান নেতাকে। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক ছিলেন। ইউপিএ সরকারের আমলে তিনি রেলমন্ত্রক (Rail Ministry) ও স্বাস্থ্য মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে ২০২১ সালে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে (BJP) যোগ দেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল, তা কাটাতে একজন অভিজ্ঞ রাজনীতিকের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। ইতিপূর্বে ২০১৯ সালে প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিং সুহাগকে সেশেলসে পাঠানোর মাধ্যমে এই ধরণের রাজনৈতিক নিয়োগের নজির গড়েছিল কেন্দ্র। যদিও নিয়োগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে (Officially) ঘোষণা করা হয়নি, তবে কূটনৈতিক মহলে এটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement