কিংবদন্তি কপিল দেব কলকাতায়! পা ছুঁয়ে সম্মান জানালেন টলি স্টার দেব
Connect with us

কলকাতা

কিংবদন্তি কপিল দেব কলকাতায়! পা ছুঁয়ে সম্মান জানালেন টলি স্টার দেব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় ফের ধরা পড়ল ক্রিকেট ও রূপালী পর্দার এক অদ্ভুত মেলবন্ধন। বিশ্বজয়ী অধিনায়ক (World Cup Winning Captain) কপিল দেব সম্প্রতি কলকাতায় এসেছিলেন একটি বিশেষ ক্রিকেট ম্যাচের আমন্ত্রণে। কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব বা সিসিএফসি-র (CCFC) পক্ষ থেকে আয়োজিত ‘ডক্টর ভেস পেজ কাপ’-এ (Dr. Vece Paes Cup) উপস্থিত ছিলেন তিনি।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সিসিএফসি বনাম ডক্টর ভেস পেজ একাদশের মধ্যে। এই হাইভোল্টেজ ম্যাচে কপিল দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের টেনিস আইকন লিয়েন্ডার পেজও (Leander Paes)। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল টলিউড সুপারস্টার দেবের (Dev) উপস্থিতি। তিনি নিজেও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেব একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি অত্যন্ত শ্রদ্ধাভরে কিংবদন্তি কপিল দেবের পা ছুঁয়ে প্রণাম (Salute) করছেন। ভিডিওতে কপিল দেবকে টস করে খেলার সূচনা করতে এবং মাঠের ধারে বসে আড্ডা দিতেও দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement
ads

কলকাতায় এসে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘হরিয়ানা হারিকেন’। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কলকাতায় এলেই তাঁর বাঙালির প্রিয় মাছের ঝোলের (Fish Curry) কথা মনে পড়ে যায়। এই বিশেষ ক্রীড়া উৎসবের (Sports Festival) স্মৃতি রোমন্থন করার পাশাপাশি চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার (Award) তুলে দিতেও দেখা যায় এই বিশ্বজয়ী কিংবদন্তিকে।

Continue Reading
Advertisement