‘ধুরন্ধর ২’-এর শেষে ভাইরাল এন্ড ক্রেডিটে ‘ধুরন্ধর ৩’-এর ইঙ্গিত! জুনে মুক্তি কি সত্যি?
Connect with us

বিনোদন

‘ধুরন্ধর ২’-এর শেষে ভাইরাল এন্ড ক্রেডিটে ‘ধুরন্ধর ৩’-এর ইঙ্গিত! জুনে মুক্তি কি সত্যি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বক্স অফিস (Box Office) থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র এখন একটাই নাম ‘ধুরন্ধর ২’। রণবীর সিং অভিনীত এই ছবিকে ঘিরে উত্তেজনার পারদ এখন আকাশছোঁয়া। তবে ছবির সাফল্য ছাপিয়ে এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ছবির শেষে দেখানো একটি রহস্যময় বার্তা। ছবির এন্ড ক্রেডিটে (End Credit) স্পষ্ট লেখা— ‘ধুরন্ধর: দ্য ফাইনাল চ্যাপটার, ১৪ জুন ২০২৬’। এই দৃশ্য ভাইরাল হতেই নেটপাড়ায় জল্পনা শুরু হয়েছে, তবে কি আগামী জুনেই আসছে ‘ধুরন্ধর ৩’?

গত ১৮ মার্চ দেশজুড়ে রেকর্ড ২১,৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিনেই এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। প্রথম দিনের আয়ে এটি আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি), ‘আরআরআর’ (১৩৩ কোটি) এবং ‘বাহুবলী ২’-এর মতো ব্লকবাস্টার (Blockbuster) ছবিগুলিকেও বড় ব্যবধানে পিছনে ফেলে দিয়েছে। যদিও ছবির বিষয়বস্তু নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরণের প্রতিক্রিয়াই (Reaction) মিলছে। ধ্রুব রাঠির মতো জনপ্রিয় ইউটিউবাররা একে ‘প্রোপাগান্ডা’ (Propaganda) তকমা দিলেও সাধারণ দর্শকের হাততালিতে মুখর সিনেমা হলগুলো।

সিনেমা বিশ্লেষকদের (Analyst) মতে, এই ছবি রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারে নতুন প্রাণের সঞ্চার করেছে। তবে ‘ধুরন্ধর ৩’ নিয়ে এখনই অতি-উত্তেজিত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন তাঁরা। কারণ পরিচালক আদিত্য ধর বা ছবির প্রযোজনা সংস্থা এখনও পর্যন্ত অফিশিয়াল (Official) কোনও ঘোষণা দেয়নি। অনেকের মতে, এন্ড ক্রেডিটে ওই তারিখটি স্রেফ প্রচারের কৌশল (Marketing Strategy) হতে পারে। তবে হামজা চরিত্রের জনপ্রিয়তা যে হারে বাড়ছে, তাতে জুনে নতুন ঝড়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
ads