ভাইরাল খবর
ভোটের আগে বিজেপিতে ধাক্কা! সাংসদ খগেন মুর্মুর স্ত্রী তৃণমূলে যোগ
ডিজিটাল ডেস্কঃ বিজেপিতে (BJP) আরও এক ধাক্কা। বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) স্ত্রী অরুণা মার্ডি (Aruna Mardi) বুধবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিলেন। কলকাতার তৃণমূল ভবনে (Trinamool Bhavan) আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন তিনি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং মন্ত্রী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda)-র উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন অরুণা মার্ডি। তাঁর যোগদানে রাজ্য রাজনীতিতে (West Bengal Politics) নতুন জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের (Lok Sabha Election) আবহে এই দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় (Tribal Belt) এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও এই যোগদান নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


