অটো-ধাক্কায় জুহু রোডে বড় বিপদ! দুর্ঘটনার কবলে সস্ত্রীক অভিনেতা
Connect with us

দুর্ঘটনা

অটো-ধাক্কায় জুহু রোডে বড় বিপদ! দুর্ঘটনার কবলে সস্ত্রীক অভিনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের (Mumbai) ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে বসেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না (Akshay Kumar Twinkle Khanna Car Accident)। তবে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন তারকা দম্পতি। সোমবার রাত প্রায় ৯টা নাগাদ জুহুর বাড়ির দিকে ফিরছিলেন তাঁরা। সেই সময় তাঁদের কনভয়ের সামনে থাকা একটি মার্সেডিজ গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া অটো রিকশা।

প্রবল ধাক্কায় মার্সেডিজটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার ধারে (Mercedes Overturned)। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে স্বস্তির খবর, অক্ষয় ও টুইঙ্কল ওই সময় পিছনের ইনোভা (Innova) গাড়িতে থাকায় তাঁরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, কনভয় স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল। আচমকাই বিপরীত দিক থেকে আসা অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে সামনের গাড়িতে। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কোটি টাকার মার্সেডিজ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ (Mumbai Police)। গুরুতর আহত অবস্থায় অটো চালক ও এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেই চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Advertisement
ads