রাজ্যের খবর
বাংলায় নিপা আতঙ্ক! সংক্রমণের উৎস কি সীমান্ত গ্রাম বা নাইট ডিউটি? কেন্দ্র-রাজ্যের কড়া নজরদারি
ডিজিটাল ডেস্কঃ সোমবার বিকেলে বাংলায় নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত দু’জনের খোঁজ মিলতেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তৎপরতা শুরু হয়। আক্রান্ত দু’জনই বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন (Under Treatment)। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম’ (NJORT) রাজ্যে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দেন।
মঙ্গলবার থেকে উদ্বেগ বাড়ে, কারণ আক্রান্ত মহিলা নার্সের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। বুধবার সকালে তিনি কোমায় চলে যান এবং তাঁকে ভেন্টিলেশনে (Ventilation) রাখা হয়েছে। অন্যদিকে, আক্রান্ত পুরুষ নার্সের অবস্থা তুলনামূলক স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
সংক্রমণের সম্ভাব্য উৎস (Source of Infection) হিসেবে দু’টি দিক উঠে এসেছে কেন্দ্রীয় টিমের ১১ পাতার রিপোর্টে, নদিয়ার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে (Border Village of Nadia) যাতায়াত এবং টানা নাইট ডিউটি (Night Duty)। নিশ্চিত প্রমাণ না মিললেও এই দুই সূত্র খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কাটোয়া ও বর্ধমান মেডিক্যাল কলেজের একাধিক স্বাস্থ্যকর্মীকে বেলেঘাটা আইডি হাসপাতালে (ID Hospital) আইসোলেশনে রাখা হয়েছে। ৪৫ জনের নমুনা কল্যাণী এইমসের (AIIMS Kalyani) ল্যাবে পাঠানো হয়েছে, যার মধ্যে পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, নজরদারি, পরীক্ষা ও আইসোলেশন আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন।
