ভাইরাল খবর
আই-প্যাক ইডি হানা: শাহের দপ্তরের সামনে ধরনা দেওয়ায় চ্যাংদোলা তৃণমূল সাংসদরা
Digital Desk: আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়িতে ইডি (ED) হানার প্রতিবাদে এবার রাজধানী দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) সামনে শান্তিপূর্ণ ধরনায় বসেন দলের আট সাংসদ। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien), মহুয়া মৈত্র (Mahua Moitra), শতাব্দী রায় (Shatabdi Roy), সাকেত গোখলে (Saket Gokhale), কীর্তি আজাদ (Kirti Azad), মমতা ঠাকুর-সহ একাধিক সাংসদ।
হাতে পোস্টার নিয়ে ইডি ও বিজেপির বিরুদ্ধে স্লোগান ওঠে। তৃণমূলের অভিযোগ, অমিত শাহের (Amit Shah) ইশারাতেই ভোটকুশলী সংস্থার দপ্তরে নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। ডেরেক ও’ব্রায়েনের দাবি, “দলের স্ট্র্যাটেজি চুরি করতেই এই অভিযান।”
কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ (Delhi Police) ধরনায় বাধা দেয়। সরে যাওয়ার অনুরোধ মানা না হওয়ায় শুরু হয় বচসা। এরপর একপ্রকার জোর করে সাংসদদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। মহিলা সাংসদদেরও চ্যাংদোলা করে তোলা হয় বলে অভিযোগ। পরে তাঁদের বাসে করে পার্লামেন্ট স্ট্রিট থানায় (Parliament Street Police Station) নিয়ে যাওয়া হয়।
What kind of arrogance is this, @AmitShah ?
Are you now using your Delhi Police to assault elected representatives just to crush democracy? Is this how dissent is silenced in your India?
Admit it, YOU ARE RATTLED!
First, the shameless misuse of the ED. Now, an attack on the… pic.twitter.com/EMapOqkgKh
— All India Trinamool Congress (@AITCofficial) January 9, 2026
এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল একে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে দাবি করেছে।


