বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার আবহে ফরিদপুরে অনুষ্ঠিত গঙ্গা আরতি ও নীরব প্রার্থনা
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার আবহে ফরিদপুরে অনুষ্ঠিত গঙ্গা আরতি ও নীরব প্রার্থনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগে কক্সবাজার (Cox’s Bazar) ও সীতাকুণ্ডে (Sitakunda) হিন্দুদের (Hindus) বিরুদ্ধে ঘটানো হিংসাত্মক (violent) ঘটনা ও মন্দিরে (temple) ভাঙচুরের অভিযোগের মধ্যেই ফরিদপুর (Faridpur) পদ্মাপাড়ে (Padma riverbank) আয়োজন করা হয় গঙ্গা আরতি (Ganga Aarti)।

২৯ ডিসেম্বর ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে (Bisorjon Ghat) বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের (Bangladesh Hindu Student Council) উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরেজ (Benjir Ahmed Tabrez)। দীপু চন্দ্র দাসের (Deepu Chandra Das) আত্মার শান্তি কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হিন্দু ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত (Prarthapratim Biswas Amit), জেলা শাখার সদস্য সচিব অয়ন সাহা (Ayan Saha), ব্যবসায়ী দুর্গাপ্রসাদ সাহা (Durgaprasad Saha) সহ হিন্দু ছাত্র পরিষদের অন্যান্য প্রতিনিধিরা।

Advertisement
ads

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের (minority Hindus) ওপর হামলার ঘটনায় ভারতের (India) তীব্র প্রতিক্রিয়ার পরও ঢাকার (Dhaka) সরকার তা ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যা দেয়। তবে দেশের ভিতরে চট্টগ্রাম (Chattogram) ও বরিশালের (Barisal) অনেক স্থানে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া যায়। এই পরিস্থিতিতেও পদ্মাপাড়ে শান্তিপূর্ণভাবে গঙ্গা আরতি আয়োজন করা হয়েছে।

Continue Reading
Advertisement