এক রাতেই শেষ সব! বিরাটির যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত শতাধিক ব্যবসায়ী
Connect with us

দুর্ঘটনা

এক রাতেই শেষ সব! বিরাটির যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত শতাধিক ব্যবসায়ী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চোখে জল, মুখে হতাশা—এক রাতের মধ্যেই জীবনের সমস্ত সম্বল ছাই হয়ে যেতে দেখলেন শতাধিক ব্যবসায়ী। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বিরাটি স্টেশন (Birati Station) সংলগ্ন যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire Incident) পুড়ে ছাই হয়ে গেল ২০০টিরও বেশি দোকান। সর্বস্বান্ত হয়ে পড়েছেন সেখানে ব্যবসা করা মানুষজন।

সোমবার গভীর রাতে আচমকাই যদুবাবুর বাজারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন (Fire) চারদিকে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঠিক কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে ওই বাজারে ব্যবসা করা নুপুর চক্রবর্তী জানান, “হঠাৎ একজন ফোন করে বললেন, তাড়াতাড়ি চলে আসতে। এসে দেখি সব শেষ। আমার ইলেকট্রিকের দোকান (Electric Shop) পুরো পুড়ে গিয়েছে। এখানে প্রায় ২০০টির মতো দোকান ছিল।” আরেক ব্যবসায়ী নিজের চোখের সামনে দোকান জ্বলতে দেখে কান্নায় ভেঙে পড়ে বলেন, “এটা তো এখন একেবারে শ্মশান।”

Advertisement
ads

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যদুবাবুর বাজারের সমস্ত দোকানই ছিল টিনের ছাউনি দেওয়া (Tin Shed)। বাজারে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা (Fire Safety System) না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকল বাহিনী (Fire Brigade)-এর সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে প্রায় সব দোকান ভস্মীভূত হয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার (North Dum Dum Municipality) প্রধান বিধান বিশ্বাস। তিনি জানান, “এই বাজার পুরসভার অন্তর্গত। আমরা ব্যবসায়ীদের পাশে রয়েছি এবং পুনর্বাসনের চেষ্টা করব।” পাশাপাশি গোটা ঘটনার পূর্ণ তদন্তের দাবিও জানান তিনি।