ভাইরাল খবর
খসড়া ভোটার তালিকায় মহম্মদ সেলিম ও পুত্রের ব্রাহ্মণ পদবি! সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া
ডিজিটাল ডেস্ক: খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের পর বিভিন্ন অদ্ভুত ঘটনা সামনে আসছে। সর্বশেষ ঘটনা সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim) এবং তাঁর ছেলে অতীশ আজিজের (Atish Aziz) নাম ও পদবিতে (designation) পরিবর্তনের। খসড়া তালিকায় পদবির স্থানে “অবস্থি ” লেখা হয়েছে। সাধারণত ভারতের ব্রাহ্মণদের (Brahmin) পদবি হিসেবে এই শব্দ ব্যবহৃত হয়।
অতীশ আজিজ সোশ্যাল মিডিয়ায় (social media) স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁর পদবি বদলে “অবস্থি ” লেখা হয়েছে। একইভাবে তাঁর বাবার, মহম্মদ সেলিমের নামের পাশে ও পদবিতেও একই শব্দ দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, “মিডিয়া, বিজেপি সবাই মিলে গল্প দিল, কিন্তু ECI আমাকে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে।”
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনও ভুল থাকলে তা সংশোধন করা হবে। মহম্মদ সেলিমের মতো বর্ষীয়ান রাজনৈতিক নেতার পদবির পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে হুগলির (Hooghly) ডানকুনি পৌরসভার কাউন্সিলরকে মৃত দেখানো নিয়ে শোরগোল পড়েছিল।


