এসআইআর বিতর্কে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর দাবি খণ্ডন বিরোধী নেতার
Connect with us

ভোটের খবর

এসআইআর বিতর্কে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর দাবি খণ্ডন বিরোধী নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর এবার নির্বাচন কমিশনে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর চিঠি কোনও গঠনমূলক কারণে লেখা হয়নি; বরং অবৈধ ভোটব্যাঙ্ক (Illegal Vote Bank) রক্ষার উদ্দেশ্যেই এসআইআর (SIR) প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়েছে। তিনি কমিশনে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর উদ্দেশ্য নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট করা।

মমতার অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বিএলও (BLO)–দের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি কমিশনকে লিখেছেন—চলমান প্রক্রিয়া বন্ধ করতে, জবরদস্তি থামাতে এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণ দিতে। কিন্তু শুভেন্দুর পাল্টা দাবি, রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে এসেছে। তাঁর চিঠিতে উল্লেখ করা হয়েছে—বাংলাদেশ সীমান্তে হাকিমপুর এলাকায় ভিড় বেড়ে যাওয়া এবং বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িকের মতো সাম্প্রতিক ঘটনাও।

তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী বিএলও–দের হুমকি দিয়েছেন, সেই অভিযোগও কমিশনের নজরে আনা হয়েছে। পাশাপাশি মুকুল রায়ের মামলার কথাও উল্লেখ করেন শুভেন্দু। সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ির মালবাজারে এক বিএলও আত্মহত্যা এবং কোন্নগরে এক বিএলও–র অসুস্থ হয়ে পড়ার ঘটনাও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। এই পরিস্থিতিতেই প্রথম চিঠি লেখেন মুখ্যমন্ত্রী, পরে পাল্টা সুরে কমিশনে চিঠি দেন শুভেন্দু অধিকারী।

Advertisement
ads
Continue Reading
Advertisement