এনুমারেশন ফর্ম এখনও হাতে পাননি? জানুন করণীয়, হেল্পলাইন ও অভিযোগের সহজ উপায়
Connect with us

ভাইরাল খবর

এনুমারেশন ফর্ম এখনও হাতে পাননি? জানুন করণীয়, হেল্পলাইন ও অভিযোগের সহজ উপায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে (State) চলতি বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এখনও অনেকেই এনুমারেশন ফর্ম (Enumeration Form) পাননি। গত ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা (BLOs) ফর্ম বিতরণ শুরু করেছেন। তবে অনেক নাগরিক এখনও ফর্ম না পাওয়ায় বিভ্রান্ত।

কমিশনের (Commission) পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ফর্ম পাননি, তারা কয়েকটি উপায়ে অভিযোগ জানাতে পারবেন। প্রথমত, চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর (Toll-Free Numbers) — 1950 এবং 033-22310850। এছাড়াও হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর 9830078250 এবং মেইল (Email) আইডি ceowbcomplaints2024@gmail.com / ceo-election-wb@nic.in-এও অভিযোগ করা যাবে। কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ (Action) নেবে বলে আশ্বাস দিয়েছে।

শুধু ফর্ম না পাওয়াই নয়, এসআইআর সংক্রান্ত সব প্রশ্ন (Queries) এই নম্বর ও মেইলে করা যাবে। প্রসঙ্গত, অক্টোবরের শেষ দিকে বাংলায় (Bengal) এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। ফর্ম বিতরণ শুরু হবার পর প্রায় ১৫ দিন পেরিয়েছে। কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে বা পরিবারের কারও নাম রয়েছে, তাঁদের কোনও চিন্তার কারণ নেই।

Advertisement
ads

কিন্তু তবুও অনেকেই এসআইআর নিয়ে আতঙ্ক (Panic) বোধ করছেন। কমিশনের হেল্পলাইন (Helpline) আশা করা হচ্ছে সাধারণ মানুষের (Public) সমস্যার অনেকটাই সমাধান করবে।