জল্পনার অবসান, কৌশল পরিবারে নতুন অতিথি — মা হলেন ক্যাটরিনা কাইফ
Connect with us

বিনোদন

জল্পনার অবসান, কৌশল পরিবারে নতুন অতিথি — মা হলেন ক্যাটরিনা কাইফ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবশেষে এল সেই বহুল প্রতীক্ষিত খুশির খবর! মা হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় (Social Media) সন্তানের জন্মের সংবাদ জানালেন স্বামী ভিকি কৌশল (Vicky Kaushal)। ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্টে তিনি লিখলেন মাত্র এক শব্দ— “Blessed”। আর সেই এক শব্দেই ভেসে গেল নেটদুনিয়া (Netizens)।

ভিকির এই পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। অনুরাগীদের (Fans) মধ্যে আনন্দের জোয়ার।
কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন ক্যাটরিনা-ভিকি জুটি। তারপর থেকেই দিনগোনা শুরু হয়েছিল অনুরাগীদের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

Advertisement
ads

গত জুলাই মাসে এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছিল— সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট (Co-ord Set), টাইট পনিটেল (Ponytail), মুখে মাস্ক (Mask), এবং পাশে সঙ্গী স্বামী ভিকি— সেই দৃশ্যেই জোরালো হয়েছিল অভিনেত্রীর মা হওয়ার জল্পনা। মাস কয়েক পর সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন তারকারা।

পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল, অক্টোবরের শেষ বা নভেম্বরের গোড়ার দিকেই সন্তান জন্ম দেবেন ক্যাটরিনা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নীরবতা ভেঙে নিজেরাই জানিয়েছিলেন আসন্ন সন্তানের (Baby) খবর। তখন থেকেই নেটদুনিয়া সরগরম শুভেচ্ছা আর আলোচনায়। এমনকি প্রাক্তন প্রেমিক সলমন খান (Salman Khan)-ও শুভেচ্ছা জানিয়েছিলেন হবু মাকে।

Advertisement
ads

অবশেষে শুক্রবার সকালে সকলের অপেক্ষার অবসান। কৌশল পরিবারে এসেছে নতুন সদস্য। সূত্রের খবর অনুযায়ী, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।

আগেই জানা গিয়েছিল, মা হওয়ার পর কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি (Break) নিতে চলেছেন ক্যাটরিনা। বিয়ের পর থেকেই সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও তিনি আরও সচেতন (Selective) হয়েছেন। এখন শোনা যাচ্ছে, বলিউডের (Bollywood) গ্ল্যামার কুইন আপাতত মাতৃত্বের (Motherhood) নতুন অধ্যায়কেই উপভোগ করছেন সম্পূর্ণ মন দিয়ে।

Continue Reading
Advertisement