ভাইরাল খবর
এনুমারেশন ফর্ম পূরণ করে নাগরিকদের আহ্বান শুভেন্দু অধিকারীর — জানুন বিস্তারিত
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে এনুমারেশন (Enumeration) ফর্ম পূরণ করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন,
“আমি নন্দীগ্রামের নন্দনায়কবাড় ৭৯ নম্বর বুথের ভোটার। নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে আমি এনুমারেশন ফর্মটি পেয়েছি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) নিয়ম মেনে ফর্মটি পূরণ করলাম। রাজ্যের সহনাগরিকদের বলব, আপনারাও এনুমারেশন ফর্ম পূরণ করুন এবং SIR (Summary Revision of Electoral Roll) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশনকে সহায়তা করুন।”
শুভেন্দু অধিকারী আরও জানান, তিনি নিজের বুথের বিএলও (BLO – Booth Level Officer)-র কাছ থেকে ফর্মটি পেয়েছেন এবং সঙ্গে সঙ্গেই পূরণ করে জমা দিয়েছেন। তিনি রাজ্যের সমস্ত নাগরিককে আহ্বান জানিয়েছেন, সময়মতো এনুমারেশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট বিএলও-র কাছে জমা দিতে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এনুমারেশন ফর্ম বিলি করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মাঝেই শুভেন্দুর এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। নিজের ফর্ম পূরণের পাশাপাশি তিনি অন্যদেরও নির্বাচন কমিশনের নির্দেশ (Guidelines) মেনে চলার বার্তা দিয়েছেন।


