ভাইরাল খবর
রঙিন বরফিতে গুগল লোগো, দীপাবলির শুভেচ্ছায় চমক দিলেন সুন্দর পিচাই
ডিজিটাল ডেস্কঃ দীপাবলির (Diwali) আলো ও আনন্দে এবার নিজস্ব ঢঙেই মাতলেন গুগল ও অ্যালফাবেটের সিইও (CEO of Google & Alphabet) সুন্দর পিচাই (Sundar Pichai)। রঙিন বরফি (Barfi) দিয়ে তৈরি এক গুগল-স্টাইল থালার ছবি পোস্ট করে তিনি যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, তা ইতিমধ্যেই ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে সুন্দর পিচাই শেয়ার করেছেন একটি বিশেষ ছবি। তাতে দেখা যাচ্ছে, একটি থালায় (Plate) সুন্দর করে সাজানো হয়েছে লাল, হলুদ, সবুজ ও নীল রঙের বরফি— একেবারে গুগলের লোগোর (Google Logo) রঙ অনুকরণে। তার পাশে রয়েছে রঙ্গোলি (Rangoli), ফুল, ও লাড্ডুর থালা।
View this post on Instagram
ছবির নীচে ক্যাপশনে সুন্দর লিখেছেন—
“আমার বাড়িতে আমরা বরফি পরিবেশন করি একেবারে এইভাবেই!”
তারপর যোগ করেন,
“সবাইকে জানাই আলো, আনন্দ আর প্রিয় উৎসবের মিষ্টিতে ভরা শুভ দীপাবলির শুভেচ্ছা— গুগল থিমে হোক বা না হোক!”
এই পোস্টে মজেছে নেটিজেনরা (Netizens)। কেউ লিখেছেন, “Happy Diwali to you and your family”, আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন—
“Matlab barfi khilani hi hai Google wali!”
অর্থাৎ, মিষ্টিও যদি খাওয়ান, সেটা গুগল থিমেই খাওয়াবেন!
অনেকেই মনে করছেন, ছবিটি হয়তো AI (Artificial Intelligence)-এর মাধ্যমে তৈরি। গুগলের সিইও বলেই প্রযুক্তির এমন অভিনব ব্যবহার একপ্রকার প্রত্যাশিত। তবে ছবির মৌলিকতা নিয়ে যতই আলোচনা হোক না কেন, এর সৃজনশীলতায় মুগ্ধ সকলে।
প্রসঙ্গত, আগের বছরও দীপাবলিতে (Diwali 2024) শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন সুন্দর পিচাই। তখন তিনি বলেছিলেন, দীপাবলি তাঁর প্রিয় উৎসবগুলির একটি, কারণ এই সময় আলোয় ভরে ওঠে ঘরবাড়ি এবং হৃদয়। এবারের পোস্টে সেই অনুভব ফিরে এসেছে রঙিন মিষ্টির মাধ্যমে।
