তিন সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে ঘরছাড়া স্ত্রী, দুধস্নানে নিজেকে শুদ্ধ করলেন স্বামী
Connect with us

অফবিট

তিন সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে ঘরছাড়া স্ত্রী, দুধস্নানে নিজেকে শুদ্ধ করলেন স্বামী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারো বছরের সংসার, তিন সন্তানের বাবা মহম্মদ শাহজাহান। দীর্ঘদিন প্রবাসে থাকলেও পরিবার নিয়ে সুখে কাটছিল তার জীবন। কিন্তু হঠাৎই ঘটে মন খারাপের ঘটনা। স্ত্রী (wife) পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের (lover) সঙ্গে ঘরছাড়া (runaway) হয়ে যান। পরিবারের সমস্ত দায়িত্ব ও ভালোবাসা উপেক্ষা করে চলে যাওয়ায় শাহজাহান গভীর মানসিক আঘাতে পড়েন। দেশে ফিরে দুই সপ্তাহ অপেক্ষা করেও স্ত্রী ফেরেননি। অভিযোগ, স্ত্রী নগদ টাকা, সোনার গয়না-সহ প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন।

সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শাহজাহান স্থানীয়দের সামনে নিজেকে ‘শুদ্ধ’ করার অদ্ভুত এক পন্থা নিয়েছেন। ২০ কেজি দুধে (milk) স্নান করে নিজেকে মানসিকভাবে মুক্ত করার চেষ্টা করেছেন তিনি। এলাকার লোকজন জানান, স্ত্রী ফিরে না আসায় তিনি সন্তানদের একাই বড় করার অঙ্গীকার করেছেন।

সাহস ও ভালোবাসার এই গল্প সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে একজন পিতা নিজের মানসিক যন্ত্রণা সত্ত্বেও সন্তানদের জন্য লড়ে যাচ্ছেন।

Advertisement
ads